ডার্ক ওয়েবে তথ্য ফাঁস হলে বিনামূল্যে জানাবে গুগল!
বর্তমানে ডার্ক ওয়েবে মানুষের বিভিন্ন ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চুরি করে বিক্রি করে দেয় হ্যাকাররা। এসব তথ্য অনেকের কাছে সাধারণ মনে হলেও ডার্ক ওয়েব আপনার ছবি, নাম, ঠিকানা কিংবা আপনার ফোনের সার্চ বিভিন্ন খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। ডার্ক ওয়েবে ফাঁস ইউজারদের ব্যক্তিগত তথ্য-এমন খবর মাঝে মধ্যেই শোনা যায়। তা থেকে নিরাপদ থাকতে অনেকেই অনেক চেষ্টা করেন।
গুগলও স্বীকার করেছে যে তাদের প্রচুর ব্যবহারকারীর তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। সেসব তথ্য মনিটরিং করা শুরু করেছে গুগল। ডার্ক ওয়েবে যাতে সাইবার প্রতারণা আটকানো যায়। তার জন্য নতুন ফিচার এনেছে গুগল। এটির ফ্রি এবং পেইড ভার্সন দুটোই পাওয়া যাবে। এই ফিচারে ডার্ক ওয়েব স্ক্যান করে সেখানে আপনার তথ্য রয়েছে কি না তা যাচাই করবে গুগল। তারপর ব্যবহারকারীকে সতর্ক করবে।
এরই মধ্যে ওয়ান ইউজারদের জন্য একটি পপ-আপ পাঠাতে শুরু করেছে গুগল। তবে সেখানে এটাও জানানো হয়েছে, এই ফিচার জুলাইয়ের পর সব গুগল ব্যবহারকারীদের জন্য চালু হবে। ফিচারটি ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সেকশনের অধীনে পাওয়া যাবে।
‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ অপশনে সার্চ করলেই ইন্টারনেটের কালো দুনিয়ায় আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল রয়েছে কি না তা স্ক্যান করে জানিয়ে দেবে সংস্থা।
ডিবিটেক/বিএমটি







